রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২০

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৫ মে) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিক-নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মোহাম্মদপুর এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-তরিকুল ইসলাম (২৮), একরামুল (৩০), শাহরিয়া (২৩), কামরুল (৩৫), মিলন (২১), নয়ন (৩৪), তুহিন (৩৩), শরীফ (২০), জহুরুল (২৬), রুহুল আমিন (২০), মিরাজ (৪১), আবুল কালাম (৩৫), আইয়ুব (১৯), জিসান (২৫), লিমন (২৫), যুবায়ের (২৫), রবিউল (২৭), সাঈদ (২৭), জাহাঙ্গীর (২৮) ও জামাল (২৪)।

তিনি আরও জানান, গ্রেফতারদের মধ্যে রয়েছেন পেশাদার চোর, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights