দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ নিহত ৩

অনলাইন ডেস্ক

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৭ মে) ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান।

নিহত তিনজন হলেন, মাইক্রোবাসের চালক গাংনী উপজেলার পশ্চিমমালশাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), গাঁড়াডোব গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে শাহিনুজ্জামান (৪৫) ও সদর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৪৫)। আহতরা হলেন গোলাপি খাতুন, ফজিলা খাতুন ও আলফাতুন নেছা।

এর আগে মঙ্গলবার (৬ মে) রাত ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আক্তার বানু মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে চালক জামাল উদ্দিন ও শাহিন মারা যান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, নিহত তিনজনের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights