পাকিস্তানে ভারতের হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক

অনলাইন ডেস্ক

পাকিস্তানে ভারতের হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ ঝুঁকি বাড়িয়েছে বলে মন্তব্য করেছে তুরস্ক।

সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা (তুরস্ক) পাকিস্তান ও ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তারা এর ওপর নজর রাখছেন।

“আমরা বেসামরিক ব্যক্তি ও স্থাপনার ওপর যেকোনও উসকানিমূলক পদক্ষেপ ও হামলার নিন্দা জানাচ্ছি,” ওই বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা আশা করি উত্তেজনা কমাতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।”

তুরস্ক বিবৃতিতে বলে, “পেহেলগাঁওয়ের ঘটনার তদন্তের জন্য পাকিস্তান যে দাবি জানিয়েছে আঙ্কারা সেটি সমর্থন করে।” সূত্র: আল-জাজিরা, টার্কিশ মিনিট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights