সিলেটে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে আড়াই কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বুধবার সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, ডিবির হাওর, শ্রীপুর এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান চালানো হয়। এসময় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা, থ্রিপিস, ওড়না, জামা, লুঙ্গি, কসমেটিক্স, সানগøাস, জিরা, চিনি, ফুচকা, সুপারি, চকলেট, সাবান, বাসমতিচাল, বিস্কুট, মহিষ এবং মদ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৫শ ৯৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights