কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

‘তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত: গণমাধ্যমে মুক্তি, গণতন্ত্রের শক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও হাব কুড়িগ্রাম-এর আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ পালিত হয়েছে।

বুধবার দুপুরে কুড়িগ্রাম সদরের টেরেটেস হোমস ফাউন্ডেশন থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে। শেষে টেরেটেস হোমসের হলরুমে জেলা পর্যায়ে মুক্ত গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা, গণযোগাযোগে ভুল তথ্যের প্রভাব, স্থানীয় গণমাধ্যমের ভূমিকা, নারীদের অনলাইন হয়রানি ও হুমকি, এবং সরকারি কর্মকর্তা ও সিএসও-দের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, বিটনিক-এর প্রতিনিধি খাইরুল হাসান আদনান, হাব-এর সহ-সভাপতি আসাদুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম, এবং জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights