বিমান বাহিনীর ৭৩তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

অনলাইন প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনীর ৭৩তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) ঢাকার সেনানিবাসে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশার এর ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।

বাংলাদেশ বিমান বাহিনীর ১৮ জন এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ১ জন করে সর্বমোট ২১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা উক্ত কোর্সে অংশগ্রহণ করেন।

কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট মেহরাব আলমকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করেন।

সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights