বিমান সচিবের বাবার বাসায় মিলল দুই মরদেহ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শেওড়াপাড়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের বাবার বাড়িতে দুইজনের লাশ পাওয়া গেছে।
শুক্রবার রাতে শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে। তবে হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (পিএস) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম জানান, সচিব মহোদয় শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন বাবার বাড়ির ৪র্থ তলায় থাকেন। ওই বাড়ির নিচ তলার বাসায় ভেতর থেকে দরজা বন্ধ পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, তবে সেটা হত্যা না আত্মহত্যা তা বলতে পারছি না।
ডিএমপির মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুমন জানান, থানায় ফোন দিয়ে একজন ব্যক্তি জানিয়েছেন, শেওড়াপাড়ায় একজন সচিবের বাসায় দুইজন খুন হয়েছে। এমন তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।
