‘আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না’

অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না।

শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিমানবন্দরের ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সেখানে কিভাবে নিরাপত্তা বলয় পেরিয়ে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি থাইল্যান্ড গেলেন সেটি তদন্ত করে তিন সদস্যের কমিটি শিগগিরই রিপোর্ট দেবে। এছাড়া তার বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠানো হয়েছে কিনা তা জানা নেই।

শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন, প্রক্রিয়া সব সময় জারি আছে। আমরা তো চেষ্টাটা করছি ইন্টারপোলের মাধ্যমে। কিন্তু ওরা তো আর বলার সঙ্গে সঙ্গে কাজ করবে না। ওটা তো আমার আন্ডারে না। তারা আইন কানুন মেনে ব্যবস্থা নেবে।

এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের প্রতিক্রিয়ায় তিনি আহ্বান করেন, জন-ভোগান্তি এড়াতে যৌক্তিক আন্দোলনের জন্য রাস্তা অবরোধ না করার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই রাস্তা ছেড়ে এমন জায়গায় আন্দোলন করেন যেখানে ভোগান্তি না হয়। সেটা করতে পারলে সবচেয়ে ভালো। দাবি-দাওয়া অযৌক্তিক বলবো না। তবে উপযুক্ত জায়গায় করলে ভালো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights