কালিয়াকৈরে বিএনপির লিফলেট ও বই বিতরণ

কালিয়াকৈর(গাজীপুর) থেকে জিল্লুর রহমান

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট ও বই বিতরণ করেছে কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপি।

শনিবার(১০ এপ্রিল সকাল ১১ টায়) কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার ও পল্লী বিদ্যুৎ এলাকা জুড়ে এই প্রচার কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি একে আজাদ, জুলফিকার ইসলাম জনি, মতিউর রহমান, শাহিন আলম, মনির হোসেন বাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights