চুয়াডাঙ্গায় ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। বুধবার বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এগুলো জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুল রহমান জানান, গোপন সূত্রে খবর আসে মুন্সিপুর এলাকা দিয়ে ভারতীয় হেরোইন পাচার হবে। এ খবরের ভিত্তিতে বিজিবি পরিচালকের নেতৃত্বে সীমান্তের ৯৩/৩-আর পিলারের অদূরে অভিযান চালায় বিজিবি। এতে গ্রামের মুচির বটতলা খ্রিস্টান কবরস্থানের উত্তরপাশে আম বাগানের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তার মধ্যে মাথার উচ্ছিষ্ট চুলের মধ্যে থেকে ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights