গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট দূর করার আহ্বান

অনলাইন প্রতিবেদক
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ঢাকা মহানগরে গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট দূর করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ।

আজ রবিবার বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৪৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে সূত্রাপুরের লালকুঠিতে সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড রতন কুমার দাসের সভাপতিত্বে ও শাখা সম্পাদক কমরেড দীপায়ন হোসেনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পার্টির সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, কমরেড আনোয়ার হোসেন, কমরেড জয় বণিক, কমরেড প্রিতম ফকির প্রমুখ।

কালক্ষেপণ না করে গণতন্ত্রের স্বার্থে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে কমরেড গোলাম রাব্বী খান বলেন, দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত করতে চায়। একমাত্র নির্বাচিত সরকারই জনগণের কাছে দায়বদ্ধ এবং রাষ্ট্র পরিচালনার অধিকার সংরক্ষণ করেন।

অন্যরা বলেন, আমরা গ্যাসের বিল দিচ্ছি আবার সিলিন্ডারও কিনছি। রান্নায় খরচ বেড়েছে দ্বিগুণ। আমি বিল দেবো কিন্তু সেবা পাবো না, আবার তারজন্য যারা দায়িত্বে আছে তারা জবাবদিহি করবে না এমনটা চলতে পারে না। জনগণ ফুঁসে উঠলে কি হয় তা গণঅভ্যুত্থান শিখিয়েছে। তাই গ্যাস-পানি-বিদ্যুৎ সমস্যার সমাধান করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights