মোহাম্মদপুর থেকে নারী কাউন্সিলর মাহফুজা আক্তার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেলকে গ্রেফতার করা হয়েছে। তিনি সংরক্ষিত নারী ওয়ার্ডের (৬৭, ৬৮ ও ৬৯) মহিলা কাউন্সিলর ছিলেন।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুর সানরাইজ প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা গোয়েন্দা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়ার নেতৃত্বে একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। এসময় সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেলকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছে ডিবি পুলিশ।

ডিবির এডিসি হেলালউদ্দিন ভূইয়া বলেন, এই নারী কাউন্সিলের বিরুদ্ধে ডেমরা থানায় বৈষম্যবিরোধী হত্যা মামলা রয়েছে। তাকে আগামীকাল আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights