জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান আলী রীয়াজের

অনলাইন ডেস্ক

সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে সংলাপ শুরুর আগে বক্তব্যে তিনি এ কথা বলেন। আলী রীয়াজ বলেন, ৫৩ বছর ধরে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে বারবার।

২৪ এর অভ্যুত্থানের পর সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা ধরে রাখতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এটাই সুযোগ বলেও জানান তিনি।

এসময় সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা জানান, সংস্কারে সমাজতন্ত্রের রূপরেখা থাকা উচিত। তারা মনে করেন, এদেশের খেটে মানুষের অধিকার আদায়ে সমাজতন্ত্রের বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights