দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬৬৫ জন

অনলাইন ডেস্ক

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬৬৫ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট গ্রেফতার করা হয় ৯৭২ জনকে।

সোমবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।

এতে বলা হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৬৬৫ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট ৯৭২ ও অন্যান্য অপরাধে গ্রেফতার আরও ৬৯৩ জন।

এ ছাড়া এই অভিযানে এক নলা বন্দুক তিনটি, শটগান একটি, এলজি দুটি, ও গুলিসহ অন্যান্য অবৈধ জিনিসপত্র উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights