২৫ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র লিমনের নিখোঁজ লিমন মিয়া

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদরের দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র লিমন মিয়া গত ১৭ এপ্রিল নিখোঁজ হন। নিখোঁজের ২৫ দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি তার। এদিকে তার নিখোঁজ হওয়ার ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে তার মা।

জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা সোহেল রানা বাবু ও লিলি বেগমের একমাত্র ছেলে লিমন মিয়া (১১)। গত ১৭ এপ্রিল বিকাল ৩টায় বাড়ি থেকে দারিয়াপুর বাজারে গিয়ে আর ফিরে আসেনি। পরে তার পরিবার-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরে ২৪ এপ্রিল গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজ ছেলেটির বর্ণনা গায়ের রং ফর্সা, মাথার চুল কালো ও মাঝারি, উচ্চতা ৩ ফুট ৮ ইঞ্চি, স্বাস্থ্য মাঝারি, পরণে ছিল জিন্সের ফুল প্যান্ট ও শার্ট।

নিখোঁজ লিমনের চাচা সুমন মিয়া বলেন, অনেক স্থানে খোঁজাখুঁজির পরেও লিমনকে পাওয়া যাচ্ছে না। ২৫ দিন পার হয়ে গেলেও এখনো কোনো খবর পাইনি।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক দিলীপ কুমার বর্মণ বলেন, ঘটনার পর লিমনের বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা তদন্ত করছি এবং ছেলেটিকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights