উত্তর কোরিয়ার কাছে কী ধরনের পরমাণু অস্ত্র আছে?

অনলাইন ডেস্ক

ঐতিহাসিক এক বৈঠকে মিলিত হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ও জাপান। দুই দেশের নেতাদের যুগান্তকারী শীর্ষ এই বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার সকালে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার সকালে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রায় ১০০০ কিমি (৬২০ মাইল) উড়ে জাপানের পশ্চিমে পানিতে পতিত হয়।

গত সপ্তাহ থেকে এ নিয়ে চতুর্থ দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার কাছে কী ধরনের পরমাণু অস্ত্র আছে?

এর আগে উত্তর কোরিয়া সবশেষ পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে ২০১৭ সালে। পুঙ্গেরি নামের একটি জায়গায় এই পরীক্ষাটি চালানো হয় এবং তাতে ১০০ থেকে ৩৭০ কিলোটন শক্তি তৈরি হয়েছিল।

একটি ১০০ কিলোটনের বোমা ১৯৪৫ সালে জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ফেলা পরমাণু বোমার চেয়ে ছয়গুণ বেশি শক্তিশালী।

উত্তর কোরিয়া দাবি করে এটি তাদের প্রথম থার্মোনিউক্লিয়ার অস্ত্র যা সব ধরনের পরমাণু অস্ত্রের চেয়ে শক্তিশালী।

কী কী মিসাইল আছে উত্তর কোরিয়ার কাছে?

উত্তর কোরিয়ার কাছে উচ্চ রেঞ্জের তথা দূরপাল্লার যেসব মিসাইল রয়েছে, সেগুলো হল-

নোডং, যার পরীক্ষিত রেঞ্জ ১,৫০০ কিলোমিটার।

পুকগুকসং-, যার পরীক্ষিত রেঞ্জ ১,৯০০ কিলোমিটার।

পুকগুকসং-২, যার রেঞ্জ ২,০০০ কিলোমিটার।

মুসুদান, যার রেঞ্জ ৪,০০০ কিলোমিটার।

হোয়াসং-১২, যার রেঞ্জ ৪,৫০০ কিলোমিটার।

হোয়াসং-১৪, যার রেঞ্জ ১০,৪০০ কিলোমিটার।

হোয়াসং-১৫, যার রেঞ্জ ১৩,০০০ কিলোমিটার।

হোয়াসং-১৭, যার রেঞ্জ ১৫,০০০ এর বেশি কিলোমিটার।

উল্লেখ্য, এছাড়াও উত্তর কোরিয়ার কাছে স্বল্পপাল্লার মিসাইল রয়েছে, যেগুলো এই প্রতিবেদনে তুলে ধরা হয়নি। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights