বদলে গেল বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজের সূচি

অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে বদলে গেল বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি। নতুন সূচি অনুসারে আগামী ২৭ মে ফয়সালাবাদে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে।

এর আগে চলতি মাসের শেষদিকে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করার কথা ছিল বাংলাদেশের। তবে ভারতের সঙ্গে দেশটির চলমান সংঘাতের কারণে সূচিতে পরিবর্তন এনে নতুন সময়সূচি পাঠিয়েছে পিসিবি।

আগের সূচি অনুযায়ী ২৫ মে শুরু হওয়ার কথা ছিল সিরিজটি। নতুন সূচি অনুসারে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৭ মে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৯ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই হবে ফয়সালাবাদে। আগামী ৩ ও ৫ জুন সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ হবে লাহোরে।

তবে নির্ধারিত সূচির পরিবর্তনের পাশাপাশি পাকিস্তান সফরে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়েও রয়েছে সংশয়। বিসিবির পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights