ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পের সাথে সাক্ষাৎ করলেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে গালফ কো-অপারেশন কাউন্সিল সম্মেলনের সাইডলাইনে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ট্রাম্প মঙ্গলবার সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন।

২০০০ সালের পর এই প্রথম দেশ দু’টির শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাত হলো। ট্রাম্পের অফিস থেকে আগেই জানানো হয়েছিলো যে তারা শুধু পরস্পরকে ‘হ্যালো’ বলবেন।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও আল-শারার মধ্যকার বৈঠকের সময় সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান উপস্থিতি ছিলেন। আর অনলাইন ভিডিও লিংকের মাধ্যমে ওই বৈঠকে যোগ দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগোন।

দীর্ঘদিন ধরেই সিরিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র, যে কারণে দেশটির ত্রাণ থেকে শুরু করে আর্থিক সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়েছিল।

গতকাল মঙ্গলবার নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ট্রাম্পের ঘোষণার পর সিরিয়ার দামেস্কে লোকজন রাস্তায় নেমে এসে উল্লাস করেছেন।

বাশার আল আসাদ সরকারের পতনের পর গত ডিসেম্বরে সিরিয়ার আনুষ্ঠানিক দায়িত্ব নেন শারা। তবে গত বছরেই আহমেদ আল-শারাকে গ্রেফতারের জন্য এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র, যা গত বছর ডিসেম্বরে সিরিয়ার নতুন প্রশাসনের সাথে আলোচনার পর প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র।

সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights