স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও তার স্ত্রী ফাহিমা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অনুসন্ধানকালে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট উবায়দুল মোকতাদির চৌধুরী বর্তমানে ভিন্ন মামলায় জেল হাজতে রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাহিরে চলে যেতে পারেন। এছাড়া তার স্ত্রী ফাহিমা খাতুন যে কোনো সময় দেশের বাহিরে চলে যেতে পারেন।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। বিধায় তাদের বিদেশ গমন রহিতকরণের আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights