বগুড়ায় কৃষক লীগ সভাপতির গ্রেপ্তার, বিস্ফোরক মামলায় কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দায়ের করা বিস্ফোরক মামলায় বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে বগুড়া সদর উপজেলার আকাশতারা মাষ্টারপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান, গত বছরের ২২ আগস্ট সোনাতলা থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় আলমগীর বাদশা এজাহারনামীয় আসামি ছিলেন। তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights