মোংলায় নারীকে দফায় দফায় ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে এক নারীকে দুই মাস ধরে দফায় দফায় ধর্ষণের অভিযোগে সফিকুল ইসলাম টিটু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক টিটু উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের বাসিন্দা।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, ধর্ষণের শিকার নারী কাইনমারী গ্রামে ভাড়া বাসায় থাকেন। ওই বাড়ির মালিকের ছোট ভাই সফিকুল ইসলাম টিটু দুই মাস ধরে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে দফায় দফায় ধর্ষণ করেন। বৃহস্পতিবার সর্বশেষ ধর্ষণের শিকার হয়ে ওই নারী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতে বাড়িতে অভিযান চালিয়ে টিটুকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে টিটুকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights