আইপিএলে ডাক পেলেন জিম্বাবুয়ের মুজারাবানি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আইপিএলে ডাক পেলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। সিলেট টেস্টে দুই ইনিংসে ৯ উইকেট নেওয়া এই বোলারকে দলে নিয়েেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

প্রথমবারের মতো আইপিএলে ডাক পাওয়া মুজারাবানি বদলি হয়েছেন লুঙ্গি এনগিদির। দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য আইপিএল ছেড়েছেন।

আইপিএলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিম্বাবুয়ের এই পেসারকে ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে আরসিবি। আগামী ২৬ মে থেকে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights