চট্টগ্রামে সাজাপ্রাপ্ত দম্পতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার চান্দগাঁও থানার আতুরার দোকান এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দম্পতি হলেন- মৃত নাবালক মিয়ার ছেলে মো. ইসকান্দার (৬৫) ও তার স্ত্রী খুরশিদা বেগম (৫৫)। তারা দুজনই সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights