চট্টগ্রামে ফ্লাইওভারের উচ্চতা প্রতিবন্ধকে কাভার্ডভ্যানের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের উচ্চতার প্রতিবন্ধকের সঙ্গে একটি কাভার্ডভ্যানের ধাক্কা লেগে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইওভারের ২নং গেট বায়েজিদ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাভার্ডভ্যানটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে একটি পণ্যবাহী কাভার্ডভ্যান ফ্লাইওভারের বায়েজিদ রোডে যাওয়ার মুখে উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্লাইওভারের উচ্চতা প্রতিরোধকের কিছু অংশ ভেঙে যায়। এ সময় ওই রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শামীম হোসেন বলেন, একটি কাভার্ডভ্যান দুর্ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশও কাজ করে। পরে রেকার দিয়ে কাভার্ডভ্যানটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights