এবার নগর ভবন ছেড়ে মৎস্য ভবনের সামনে ইশরাক সমর্থকরা

অনলাইন ডেস্ক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকেরা। এরই ধারাবাহিকতায় এবার নগর ভবন ছেড়ে মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা।

বুধবার (২১ মে) সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জমায়েত হন। স্লোগানে স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এসময় চারদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

এদিকে নগর ভবনের সড়ক ফাঁকা। সেখানে কোনো নেতাকর্মী দেখা যায়নি।

সমর্থকেরা বলছেন, ইশরাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ ১২টায় হওয়ার কথা। ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights