১৩ মাসে কোরআনের হাফেজ ৮ বছরের শিশু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এক মাদ্রাসার ৮ বছরের শিশু ১৩ মাসে মাধ্যমে কোরআন শরীফের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে। এই বিস্ময় বালক বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামের হযরত শাহ জালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদ্রাসা ছাত্র। তার নাম হাফেজ মো. মাশেকুর রহমান।

মাশেকুর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামের প্রবাসী মো. দুলাল মিয়ার ছেলে। সে চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয়।

হাফেজ মাশেকুরের চাচা মো. বিল্লাল মিয়া বলেন, আমার প্রবাসী ভাইয়ের ছেলে মাশেকুর অল্প সময়ে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে আল্লাহ ও তাহার উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সে বড় হয়ে ভালো আলেম হতে পারে। আল্লাহ যেন তাহাকে কবুল করে। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই।

হযরত শাহ জালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন জানান, মাদ্রাসাটি যাত্রার পর থেকে এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে গৌরব অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights