ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক খালেদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান জানিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের পরিচালক এস এম এম আখতার হামিদ। তার আবেদনে জানানো হয়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে শেয়ার বাজারে অবৈধ লেনদেন, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযোগ রয়েছে, তিনি নিজের ও পরিবারের সদস্যদের নামে এসব সম্পদ অর্জন করেছেন।

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযুক্তরা দেশত্যাগ করে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

শুনানি শেষে আদালত ওই দুই ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights