নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে জমর উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের শমশেরপুর এলাকার একটি পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। মৃত জমর উদ্দিন উপজেলা পানবাড়ি (দীঘলটারি) এলাকার মৃত কসর উদ্দিনের ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার পর ওই বৃদ্ধ নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে কুচলীবাড়ি ইউনিয়নের শমসেরপুর মৌজাস্থ মৃত সেকেন্দার রুমির পুকুরে লাশ দেখতে পায় স্থানীয়রা। মৃত ব্যক্তির বড় ছেলে আজিজুল ইসলাম বলেন, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বাবাকে আর পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের দুইদিন পর তার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights