সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫১৫

অনলাইন ডেস্ক
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন মামলা ও ওয়ারেন্ট মূলে ৯৬৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৫০ জনকে গ্রেফতার করা হয়। মোট গ্রেফতার এক হাজার ৫১৫ জন।

পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights