মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২৬

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন আলী (৩৯), পলাশ (২৭), রাকিব (২২), শ্রাবণ (২৭), শরীফ (৩১), শাফিন (২০), রাব্বি (১৯), শাহাজাদা (৩২), রুবেল (২৬), রহিত (২২), রুবেল মেহেদী (২০), আকাশ (২০), তাজউদ্দিন (২৮), জাবেদ (৩২), সালাউদ্দিন (২৭), রেন্টু (৩২), শাকিল (২০), সফিক (৩২), আনিস (২৫), রনি (২২), সাগর (১৯), তোজাফুল (৩৫), সাদ্দাম (২৪), আকিব (২২), আমেন (৩২) ও তাহমিনা (২৬)।

গ্রেফতার আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির মামলায় তিনজন, চুরির মামলায় পাঁচজন, দ্রুত বিচার আইনে আটজন, খুনের মামলায় একজন, ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন ও ওয়ারেন্ট ভুক্ত আসামি তিনজন।

তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ কে এম মেহেদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights