পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার

অনলাইন ডেস্ক

তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশন (বিপিসি)। এরপরই ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।

আজ রবিবার দুপুরের দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

এর আগে সকালে সংকট সমাধানে বৈঠকে বসে বিপিসি ও মালিক সমিতি। বৈঠকে ১৫ দিনের মধ্যে সব দাবি সমাধানের প্রতিশ্রুতি দেওয়ায় কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তা ছাড়া অন্যান্য দাবিগুলো দুই মাসের মধ্যে সুরাহা না হলে পুনরায় কর্মবিরতি যাবে বলেও জানান পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা।

এর আগে, আজ সকাল ৬টায় কর্মবিরতি কর্মসূচি শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights