অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জন ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাতের পক্ষে প্রত্যেক ব্যবসায়ীকে ৭,৫০০ টাকা করে অনুদান প্রদান করা হয়।

রবিবার বিকালে শ্রীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ১৬ মে শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের পরপরই গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকার সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights