টিসিবির জন্য ৪৫ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার

অনলাইন ডেস্ক

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৪৫ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়।

টিসিবির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে এই তেল কিনতে ৭১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। এতে প্রতি লিটার তেলের দাম পড়ছে ১৫৯ টাকা ৫০ পয়সা।

এর আগে, গত ১৩ মে একই ধরনের পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনতে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছিল। তখন প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছিল ১৬১ টাকা।

ওই অনুমোদন অনুযায়ী, মজুমদার প্রডাক্ট লিমিটেড থেকে ৫০ হাজার লিটার, তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার, প্রধান অয়েল মিলস থেকে ২০ হাজার লিটার এবং গ্রীন অয়েল অ্যান্ড পল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার তেল কেনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights