মাদক, বাল্যবিয়ে ও স্মার্টফোন আসক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদক, বাল্যবিয়ে ও স্মার্টফোনে আসক্তির বিরুদ্ধে শপথ নিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (২৮ মে) উপজেলার বালিনা ইসলামিয়া আলিম মাদরাসা ও বেড়াখলা সোনার বাংলা স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থী একযোগে লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানায় এবং শপথ গ্রহণ করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা অঙ্গীকার করেন, তারা কখনও মাদক গ্রহণ করবেন না, বাল্যবিয়ে করবেন না এবং স্মার্টফোনে অপ্রয়োজনীয় আসক্তি থেকে নিজেদের বিরত রাখবেন।

এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে লাল সবুজ উন্নয়ন সংঘ, যারা দীর্ঘ ১৪ বছর ধরে দেশের ৬৪টি জেলার স্কুল ও কলেজে শিক্ষার্থীদের সচেতনতায় কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিনা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি গোলাম ছাদেক চৌধুরী, বেড়াখলা সোনার বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক নজরুল ইসলাম, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাগীব মাহতাব, আইসিটি সম্পাদক সিফাত ইসলাম, সদস্য আরফিন অপূর্ব এবং মো. ইউসুফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights