রাবির ২৬৪ এডহক কর্মচারীর চাকরি স্থায়ী

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দৈনিক মজুরিভিত্তিতে (এডহক) নিয়োজিত ২৬৪ কর্মচারীর চাকরি স্থায়ী হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় ২৬৪ জন সহায়ক ও সাধারণ কর্মচারীর চাকরি স্থায়ী করা হয়। এতে দীর্ঘদিনের জটিলতার সমাধান হয়েছে বলে উল্লেখ করা হয়। ২৯ মে উপাচার্য সালেহ হাসান নকীব নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights