ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে দিন-দুপুরে বাড়ির সামনে শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব আহম্মেদ পিয়ালের হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপরে এ তথ্য জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম সিদ্দিক।

নিহত পিয়াল ইসলামনগরের মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে এবং জয়পুরহাট শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাট পৌর শহরের আদর্শ পাড়া ইসলাম নগর মহল্লার রুবেল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার, একই মহল্লার সোহেল রানার স্ত্রী শ্রাবণী আক্তার, সদর উপজেলার ভাদসা দক্ষিণ কোচকুড়ি গ্রামের গ্রামের সামছুদ্দিনের ছেলে রাসেল হোসেম।

ওসি নুর আলম সিদ্দিক জানান, মাদক বিক্রিতে বাধা দেয়াকে কেন্দ্র করে বুধবার বেলা সাড়ে ১২টা দিকে দুর্বৃত্তরা পিয়ালকে শহরের ইসলামনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার পেটে, বুকে ও পিঠে একাধিকবার আঘাত করে।
জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ছাত্রদল নেতা পিয়ালের মা ইতি আক্তার বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে। অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights