জি এম কাদেরের বাসায় হামলা-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর সেনপাড়াস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাস ভবন স্কাইভিউতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।

জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দলের চেয়ারম্যানের বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ করা হয়েছে। এটি নিন্দনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights