জাতীয় শিশু দিবসে মুন্সীগঞ্জে বঙ্গন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বঙ্গন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। এ সময় বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে শহরের ডাকবাংলো এলাকার বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস,জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল-মামুন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড,মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে বঙ্গবন্ধুর ওপর স্মৃতিচারণ করে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ ও সংক্ষিপ্ত নাটিকায় অংশ নেয় সাংস্কৃতিক কর্মীরা। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় পালন করা হয়েছে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও শিশুদের মাঝে ভাষণ প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights