ফের ৪ দিনের রিমান্ডে মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি
দুই দিনের রিমান্ড শেষে কড়া পাহারায় ফের মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।

শুক্রবার সকালে সাড়ে ১১ টায় তাকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত পুনরায় সিংগাইর থানার হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে।

আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে আগের দুই দিনের মতো দেখা যায়নি বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, মমতাজ বেগমকে ২ দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়েছে। আদালত হত্যা মামলায় পুনরায় তাকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে।

উল্লেখ্য, মামলার প্রথম এবং দ্বিতীয় দিন আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এর পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights