১০ মিনিটের যে সহজ ব্যায়াম দৌড়ানো-জগিংয়ের চেয়ে ৭০ শতাংশ বেশি কার্যকরী!

অনলাইন ডেস্ক
নাসা নামটি শুনলেই অধিকাংশ মানুষের ভাবনায় আসে মহাকাশ গবেষণার বিষয়াদি। কেননা, এই নামের সঙ্গে জড়িয়ে আছে- কৃষ্ণগহ্বর, মঙ্গল গ্রহে প্রাণের অনুসন্ধান, চাঁদে অবতরণ, বিভিন্ন গবেষণা মিশন ও মহাকাশ-সম্পর্কিত আবিষ্কার ইত্যাদি বিষয়।

জানেন কি- এর বাইরেও গবেষণা করে নাসা। যেমন- শরীর চর্চা বিষয়ে একটি কার্যকরী ব্যায়াম নিয়ে গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থা। ১০ মিনিটের এই সহজ ব্যায়ামটি যেমন সময় বাঁচায়, তেমনই দৌড়ানো ও জগিংয়ের চেয়ে প্রায় ৭০ শতাংশ বেশি কার্যকর বলে জানিয়েছে নাসা। সেটি হচ্ছে- রিবাউন্ডিং।

রিবাউন্ডিং আসলে কী?

রিবাউন্ডিং হচ্ছে মূলত একটি মিনি-ট্রাম্পোলিনের ওপর জাম্পিং, নাচসহ বিভিন্ন অ্যারোবিক ব্যায়াম। এটি শরীরের বিভিন্ন অঙ্গের ওপর তুলনামূলক মৃদু চাপ সৃষ্টি করে এবং পুরো শরীরের ওয়ার্কআউট করতে সহায়তা করে।

কীভাবে করবেন?

এজন্য আপনাকে ঘরে একটি মিনি-ট্রাম্পোলিন স্থাপন করতে হবে। সেটির ওপর আপনি সাধারণ স্বাস্থ্য বাউন্স, জাম্পিং জ্যাক, টুইস্ট, এমনকি নাচসহ জাম্পিং প্রকৃতির ব্যায়ামগুলো করতে পারেন।

নাসার গবেষণায় দেখা গেছে, মাত্র ১০ মিনিটের রিবাউন্ডিং ৩০ মিনিটের জগিংয়ের চেয়ে ৬৮ শতাংশ বেশি কার্যকর হতে পারে।

এটি দৌড়ানোর চেয়ে ৮৫ শতাংশ পর্যন্ত কম চাপ সৃষ্টি করে, যার অর্থ কম ব্যথা এবং দ্রুত সেরে ওঠা।

স্বাস্থ্য উপকারিতা

অনেকের ক্ষেত্রে দৌড়ালে হাঁটু ও গোড়ালিতে ব্যথা হতে পারে। বিপরীতে রিবাউন্ডিং পুরো শরীরে শক্তি ছড়িয়ে দিতে সাহায্য করে। কোনও কারণে ব্যথা পেয়ে থাকলে তা সেরে ওঠার জন্য এটি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।

এটি শরীরের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি শক্তি বাড়ায়। এছাড়া এটি শরীরে লিম্ফ্যাটিক সিস্টেমকে সচল রাখে, যা টক্সিন বের করে দিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights