“হয়তো একদিন “
কবি হাসিনা মরিয়ম
যা আজ পারো নি…
তা কখনও চাইবো না,
যা ভূলে গেছো
তা কখনও মনে করিয়ে দিব না,
আমি নিজেকে ভাঙবো…
আবার নিজেকে গড়বো নতুন করে…
তবুও কখনও তোমাকে ডাকবো না,
হয়তো একদিন আমি থাকবো না…
তবুও তুমি জানবে না আমার চলে যাওয়া…
একদিন এই আমি
তোমার জন্য ছিনিয়ে এনেছি মুঠো মুঠো ভালবাসা-
সূর্যের লাল রঙে রাঙিয়ে দিতাম
তোমার এক চিলতে উঠোন,
কাশফুলের নরম আলতো পরশের স্নিগ্ধতায় ভরিয়ে দিতাম তোমার মন ও মনন,
আর কখনও আসবো না
তোমার সেই উঠোনে…
আর কখনও ডাকবো না তোমাকে
রাত জাগা পাখির মতো,
আর কখনও চুপি চুপি বলবো না ভালোবাসি…ভালোবাসি…।।
