সোমবার দিনভর গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামীকাল সোমবার সারাদিন ঢাকা ও নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় গ্যাস থাকবে না।

রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকার টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, গোবিন্দপুর, মাতুয়াইল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, মৃধাবাড়ী এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights