বাজেট ডকুমেন্টস দেখা যাবে অর্থ বিভাগের ওয়েবসাইটে

অনলাইন ডেস্ক

২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর এ সংক্রান্ত ডকুমেন্টস অর্থ বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে।

আজ রবিবার সরকারি এক তথ্যবিবরণীতে বিষয়টি জানিয়েছে তথ্য অধিদফতর।

এতে বলা হয়েছে, আগামীকাল সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা সমাপ্তির পরপরই এ সংক্রান্ত ডকুমেন্টস অর্থ বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে।

এছাড়া, ঢাকায় তথ্য অধিদফতর থেকে সচিবালয়ে প্রবেশে অনুমতিপ্রাপ্ত গণমাধ্যম কর্মীরা বাজেট ডকুমেন্টস ও বাজেট বক্তৃতার কপি সংগ্রহ করতে পারবেন বলেও এতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights