ঢাকায় পা রাখলেন হামজা

অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে দেশের মাটিতে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। আজ (শনিবার) সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন।

জানা গেছে, আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ার্সে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করবেন বিকেলেই। এছাড়াও ভ্রমণ ক্লান্তি না থাকলে ভুটানের বিপক্ষে ফিফা টায়ার-১ প্রীতি ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে।

এর আগে, গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয়েছিল হামজার। সেই ম্যাচে জয় না পেলেও মাঝমাঠে নিজের উপস্থিতি স্পষ্টভাবে জানান দেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এবার দেশের মাটিতে অভিষেক ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি।

হামজার বাবা মোরশেদ দেওয়ান বলেন, “হামজা এখন পুরোপুরি সিঙ্গাপুর ম্যাচে মনোযোগী। বারবার ভারতের ম্যাচের কথা বলছে, যেখানে আমাদের জেতা উচিত ছিল।”

এদিকে, কানাডা জাতীয় দলে খেলা বাংলাদেশি ফুটবলার শমিত সোম ঢাকায় আসবেন ভুটান ম্যাচের দিন ভোরে। বিশ্রাম শেষে তিনি ৫ জুন প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন।

সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে জোরেশোরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights