প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে বিএনপির প্রতিনিধি দল।

সোমবার বিকাল ৪টার দিকে তারা যমুনায় পৌঁছান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্য বৈঠকে অংশগ্রহণ করবেন।

এর আগে গত ২৪ মে রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, আমাদের আলোচনার মধ্যে মূল বিষয় আসছে সংস্কার, বিচার ও নির্বাচন।

তবে আজকের বৈঠকের কি নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এদিকে আজকের বৈঠক নিয়ে গত শনিবার (৩১ মে) সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, আগামী ২ জুন বিএনপিকে আলোচনার জন্য ডেকেছে অন্তর্বর্তী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights