ময়লার স্তুপ থেকে ৫ খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৫টি মাথার খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ বাজারের ময়লার স্তুপে পড়ে থাকা একটি কালো ব্যাগ থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেওয়ানগঞ্জ বাজারে ময়লার স্তুপের পাশে একটি কালো ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। ব্যাগ দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কালো ব্যাগ থেকে মানুষের মাথার ৫টি খুলিসহ কঙ্কালগুলো উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, একটি ব্যাগ থেকে ৫টি মাথার খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কাল চোর চক্র এগুলো চুরি করে কোথাও নিতে না পেরে ওইখানে ফেলে রেখে গেছে। এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights