নড়াইলে “ সজিনা রোপন কর্মসুচি ” এর উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে অনাবাদি পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের লক্ষ্যে “ সজিনা রোপন কর্মসুচি ” এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবা নড়াইল সদরের শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি খালের পাড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , নড়াইল সদর উপজেলার আয়োজনে এ কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এ কর্মসুচির আওতায় ৮ থেকে ১০ হাজার সজিনা গাছ রোপন করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) লিংকন বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জেলা- উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগন, স্থানীয় শতাধিক কৃষক- কৃষাণীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights