সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধে বিজিবির সতর্কতা

কোরবানির পশুর কাঁচা চামড়া সীমান্ত দিয়ে ভারতে পাচার রোধে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার সকালে কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজার বিজিবি ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির এ সতর্কতা জানান। উপস্থিত ছিলেন কুমিল্লা ১০-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

সেক্টর কমান্ডার বলেন, গরু চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। এবার চামড়া চোরাচালান রোধেও বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকবে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, জানান, কুমিল্লা সেক্টরের অধীনে ৩২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে ২৫, ৬০, ১০ ও ৪ বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিকটে হওয়ায় এসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের প্রবণতা বেশি। এজন্য আগেভাগেই সতর্কতা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights