২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। এর মধ্যে ঢাকায় ১৮ এবং ঢাকায় বাইরে চট্টগ্রামে ১০ জন ভর্তি হয়েছেন। তবে একই সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েও কেউ মারা যায়নি। তবে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে ৩০ জন ডেঙ্গু রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights