“শঙ্খচিল”

কবি হাসিনা মরিয়ম

আকাশের কোণে সন্ধ্যার একটুকরো মেঘ,
উঠোন জুড়ে ছড়িয়ে আছে কৃষ্ণচূড়ার লাল-
বাতাবি লেবু গন্ধ ছড়ায় চারদিক,
ঝিঁ ঝিঁর একঘেঁয়ে ডাক সন্ধ্যেবেলা,
চুড়ির রিনিঝিনি শব্দে আমাকে ডাকে,
পিছন ফিরে তাকাতে বলে-

অতীতে…
কি আছে সেখানে..
তুমি..
তুমিতো কোনকালে ছিলে না,
না অতীত, বর্তমান ,ভবিষ্যত-
তবে আমি কেন যাব…
যাব..
আমার জন্যই যাব-
ওখানে আমার ভালবাসা আছে,
আমার মত করে যাকে আমি নির্মান করেছি আমার অস্তিত্বে,
আমার উষ্ণ নিঃশ্বাসে,
আমার ভালবাসায়…
সেখানে তুমি নেই..।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights